
মার্শাল আর্ট বিডি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা সাপেক্ষে শুধুমাত্র মেয়ে ও শিশুদের জন্য সম্পুর্ন আলাদা ব্যাচ শুরু করতে যাচ্ছে, যা পরিচালনা হবে মেয়ে প্রশিক্ষক দ্বারা। তাই যারা এতোদিন এমন সুযোগের অপেক্ষায় ছিলেন তারা যোগাযোগ করুন নিচের ঠিকানায়ঃ
৪ নং দনিয়া, হোসেন টাওয়ার, কদমতলী,
(ব্যাংক এশিয়া ভবন শনিরআখড়া বাসট্যান্ড) ঢাকা- ১২৩৬
অথবা ডায়াল করুন এই নম্বরেঃ
01777976866
01617976866
প্রশিক্ষণের সময় সূচি:
বৃহস্পতিবার, শনিবার, সোমবার
বিকেল ৪:০০ থেকে ৫:৩০ পর্যন্ত
আগ্রহীরা ড্রেস, ভর্তি ফি, মাসিক বেতনসহ সকল ধরনের তথ্যের জন্য ইনবক্সে যোগাযোগ করুন। দোজোর পরিবেশ পুরোপুরি মেয়ে বান্ধব হওয়ায় অনেক দূর থেকেও মেয়ে শিক্ষার্থীরা নিয়মিত এসে অনুশীলন করছেন। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কর্পোরেট লেভেলে চাকুরীরত এমনকি মা-মেয়েও এখানে অনুশীলন করছেন।
Our Website:
https://martialartbd.com
Try us on youtube:
https://www.youtube.com/channel/UCF-SnzzXnSRvyGAoXLIdRrg
‘নারী দুর্বল’ বাঙালি সমাজে এমন ধারণা বহুদিনের। দিন বদলেছে। নারী তথা মেয়েরা এখন আর ‘অবরোধবাসিনী’ নয়। তারা পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায় পুঁজি করে বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছে। ক্ষেত্রবিশেষে পুরুষকেও ছাড়িয়ে যাচ্ছে। আত্মরক্ষার কৌশল জানা থাকলে যে মেয়েদের আত্মবিশ্বাস গড়ে ওঠে।
পড়াশোনা, ব্যক্তিগত বা পারিবারিক কাজে প্রতিদিনই তো বের হতে হচ্ছে। আর তাই নারীকেই এখন আত্মবিশ্বাসী হতে হবে। বয়সভেদে ব্যক্তিত্ব তো রয়েছেই। কলেজ-বিশ্ববিদ্যালয়-রাস্তা-ঘাটে আমাদের কোমলমতি মেয়েরা নিরাপদ বোধ করছে না । কারণ সেখানে পরিমল সম্প্রদায়ের উদ্ভব হয়েছে । সুতরাং তাদের আত্মরক্ষা কৌশল জানতেই হবে ।
‘কারাতে’ শরীরকে সতেজ ও ঝরঝরে করে। তাতে শরীর সুস্থ ও চাঙ্গা থাকে। ফলে যে কোনও রকম কাজ করার ক্ষেত্রে উৎসাহ পাওয়া যায় বেশি। কাজ করার জন্য এনার্জিও বেশি থাকে। যারা ‘কারাতে’ শেখেন বা করেন তাদের মধ্যে কোন কাজে এগিয়ে যাওয়ার আগ্রহ অন্যদের থেকে অনেক বেশি থাকে।
‘কারাতে’ সুফল হিসেবে শরীরে শক্তি যেমন বাড়ে, শরীরে নমনীয়তাও বৃদ্ধি পায়। আজকাল ছোটো বড়ো সব বয়সের মানুষের মধ্যেই পড়াশোনার চাপ, কাজের চাপ এত বেড়ে গেছে যে শরীরচর্চার সময়, সুযোগ সবই কমে গেছে। ফলে শরীরের নমনীয়তাও কমে যাচ্ছে। ‘কারাতে’ করলে শরীরের সেই নমনীয়তা বাড়ে। যাকে আমরা বলি ফ্লেক্সিবিলিটি।
এ ছাড়া ‘কারাতে’ করলে হৃদযন্ত্রের ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদয়ের সচলতা বাড়ে। ফলে সারা শরীরে রক্ত ও অক্সিজেনের সঞ্চালন বাড়ে যাকে বলা হয় ব্ল্যাড সার্কুলেশন ভালো হয়। ফলে শরীর ও মন দুই’ই সুস্থ থাকে।
মজার ব্যাপার হলো সবসময় ত্বকের মধ্যে তারুণ্যের ভাব থাকে ।
‘কারাতে’ করলে যেমন অজানা আক্রমণকে প্রতিহত করার সাহস জন্মায় তেমনই তা যে কোনও কাজে আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। যে কোন কাজ করার আগে লজ্জিত বা ভীত ভাব কমিয়ে দেয়। পাশাপাশি অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে ফলে আত্মম্ভরিতা কমে যায়। সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার ইচ্ছা জাগায়। একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা যায়।
‘কারাতে’ লক্ষ্য স্থির রেখে একই সময়ে মন, মাথা ও শরীর চালনা করতে শেখায়। যা কেবল শত্রুর মোকাবিলাতেই কাজে আসে না, ছোটোদের লেখাপড়া ও বড়োদের কাজে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার মতো মানসিক দৃঢ়তাও তৈরি করে।
ঠিকানাঃ
৪ নং দনিয়া, হোসেন টাওয়ার, কদমতলী,
(ব্যাংক এশিয়া ভবন শনিরআখড়া বাসট্যান্ড) ঢাকা- ১২৩৬
অথবা ডায়াল করুন এই নম্বরেঃ
01777976866
01617976866

