Martial-art-bd-Dhaka-Shitoryu-Karate-Academy

মার্শাল আর্ট বিডি একটি মার্শাল আর্ট তথা ক্যারাটে নির্দেশনা সংস্থা যা ঢাকা সিতোরিউ ক্যারাটে একাডেমি নামে অধিক পরিচিত।

Martial-art-bd-Dhaka-Shitoryu-Karate-Academy
Martial-art-bd-Dhaka-Shitoryu-Karate-Academy

এখানে প্রশিক্ষকগণ ব্যক্তিগতভাবে শুধুমাত্র মার্শাল আর্ট বা কারাতেতেই দক্ষ নন বরং তারা তাদের সক্ষমতা ও দক্ষতা ছোট-বড় সকল বয়সী এবং ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীদের সাথে সামঞ্জস্য ভাবে ভাগ করে নিতে পারেন এবং এই বোঝাপড়াকে কার্যকরভাবে সম্পর্কিত করার ক্ষমতার দিকটিও বিশেষ ভাবে পরিলক্ষিত হয় এই কারাতে একাডেমিতে।

আপনার মত সকল সচেতন পিতামাতারাই চান তাদের সন্তান যেন সুস্থ সবল ভাবে বেড়ে ওঠে এবং তাদের প্রতিভা গুলো খুঁজে বের করতে ও তা বিকশিত করতে। এই সম্ভাবনার দ্বারকে উন্মোচিত করতে আপনার নির্ভরতার জায়গা হিসেবে ঢাকা সিতোরিউ কারাতে একাডেমী হতে পারে অদ্বিতীয় পছন্দ। ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মাদপুরের লালমাটিয়া গার্লস স্কুল এবং শনির আখড়া বাসস্ট্যান্ড এর পাশে ব্যাংক এশিয়া ভবনে মার্শাল আর্ট বিডি’র তত্বাবধায়নে ঢাকা সিতোরিউ ক্যারাটে একাডেমী সিতোরিউ কারাতে প্রশিক্ষন দিয়ে থাকে।

Martial-art-bd-Dhaka-Shitoryu-Karate-Academy
Martial-art-bd-Dhaka-Shitoryu-Karate-Academy

মার্শাল আর্ট শুধুমাত্র আত্মরক্ষা বা কিকিং, পাঞ্চিং আর কালারফুল বেল্ট গ্রহনই নয় বরঞ্চ আত্মবিশ্বাস বাড়াতে, শৃঙ্খলা আনতে, চারত্রিক উৎকর্ষতা সাধন এবং সম্মান জ্ঞাপন সর্বোপরি সামাজিক, উত্তম মানবিক বোধ সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

মার্শাল আর্ট বিডির প্রতিটি ক্যারাটে ক্লাসে আমরা যে শিক্ষা দিয়ে থাকি তাঁর সাথে আপনার বাচ্চার মেধা-মনন, শারীরিক সক্ষমতা চারিত্রিক উৎকর্ষতা বেড়ে উঠে।

ভর্তির নিয়মাবলী

  • ভর্তি ফ্রি।
  • মাসিক বেতন ১,২০০ টাকা।
  • কারাতে ড্রেস ২,০০০ টাকা।
  • ভর্তির সময় এক কপি এন আইডি’র ফটো কপি, পাসপোর্ট সাইজের এককপি ছবি, স্ট্যাম্প সাইজের এককপি ছবি লাগবে।

Leave a Comment