
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯/১০/২০২২ এর প্রতিবেদনের সারমর্ম অংশে বলা হয়েছে, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড শারীরিক, মানসিক—দুই ধরনের স্বাস্থ্যের জন্য উপকারী। সব বয়সী ও সামর্থ্যের মানুষের জন্য শারীরিক কর্মকাণ্ড লাভজনক। স্বাস্থ্যের উন্নতির জন্য অলস বা নিষ্ক্রিয়ভাবে বসে থাকা কমিয়ে শারীরিক পরিশ্রমের কাজ শুরু করা উচিত। বর্তমান বিশ্বের ৮১ শতাংশ কিশোর-কিশোরী ও ২৭ শতাংশ প্রাপ্তবয়স্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা অনুযায়ী শারীরিকভাবে সক্রিয় নন। এটি কেবল জীবনকালের ওপরই নয়, সমাজ ও অর্থনীতির ওপরও প্রভাব ফেলছে। কভিড-১৯ মহামারি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেছে।
দেশে কিশোরীদের ৬৯%, কিশোরদের ৬৩% শারীরিকভাবে নিষ্ক্রিয়
বাংলাদেশে ১১ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের মধ্যে শারীরিকভাবে নিষ্ক্রিয়তার হার ৬৯ শতাংশ। একই বয়সী কিশোরদের মধ্যে শারীরিকভাবে নিষ্ক্রিয়তার হার ৬৩ শতাংশ। সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল বুধবার ( ১৯/১০/২০২২) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) প্রকাশিত শারীরিক সক্রিয়তা সংক্রান্ত প্রথম বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যেও উল্লেখযোগ্য হারে শারীরিকভাবে নিষ্ক্রিয়তার তথ্য রয়েছে। ১৮ বছরের বেশি বয়সী পুরুষদের শারীরিকভাবে নিষ্ক্রিয়তার হার ১৬ শতাংশ, নারীদের ক্ষেত্রে এ হার ৪০ শতাংশ। ৭০ বছরের বেশি বয়সী পুরুষদের ক্ষেত্রে ১৯ শতাংশ শারীরিকভাবে সক্রিয় নয়। ওই বয়সী নারীদের ক্ষেত্রে এ হার ৪৬ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনে অন্তত এক ঘণ্টা শারীরিক কর্মকাণ্ড যেমন—হাঁটা, খেলাধুলা, সাইকেল চালানোর সুপারিশ করে থাকে।
Our Website: https://martialartbd.com
Try us on youtube: https://cutt.ly/vZktSEd
Our other Pages:
- https://www.facebook.com/martialartdska/
- https://www.facebook.com/mmabdofficial/
- https://www.facebook.com/shonirakhraa/
- https://www.facebook.com/Dhaka.ShitoyuKarateAcademy/
- https://www.facebook.com/dhakashitoryukarate/
- https://www.facebook.com/DhakaShitoryuKarateAcademy/
- https://www.facebook.com/senseinazmunsahadath
4 no Dhania, Bank Asia Bhaban, 4th floar, Sonir Akhra Bus Stand, Dhaka 1236
https://g.co/kgs/Xgn27M
Lalmatia Girls High school Lalmatia, Mohammadpur, Dhaka 1207
https://goo.gl/maps/nQn5X26L7g6WkB7C8
01777976866
01617976866

